‘তরুণরা মাঠে থাকলে মাদক-অপরাধ থেকে দূরে থাকবে’—ফুলবাড়িয়ায় ব্যতিক্রমী উদ্যোগ ,তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ গড়ার পাশাপাশি পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ফুলবাড়িয়া পৌর বিএনপির আহ্বায়ক ও মেয়র পদপ্রার্থী এ কে এম শমশের আলী।
‘তরুণরা মাঠে থাকলে মাদক-অপরাধ থেকে দূরে থাকবে’—ফুলবাড়িয়ায় ব্যতিক্রমী উদ্যোগ ,তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ গড়ার পাশাপাশি পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ফুলবাড়িয়া পৌর বিএনপির আহ্বায়ক ও মেয়র পদপ্রার্থী এ কে এম শমশের আলী।ফুলবাড়িয়া পৌর এলাকার উজালপাড়া যুব সংঘ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী ও বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করেছেন তিনি। একই সঙ্গে তরুণদের নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়া এবং বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ফুলবাড়িয়ার খালপাড় মোড়ে ক্লাব কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে ক্রীড়া সামগ্রী ও বৃক্ষের চারা তুলে দেন এ কে এম শমশের আলী।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শমশের আলী বলেন, তরুণদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে একটি সুস্থ ও ইতিবাচক পরিবেশ তৈরি করা জরুরি। খেলাধুলা তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখার পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তিনি বলেন, “তরুণরা মাঠে থাকলে মাদক ও অপরাধ থেকে দূরে থাকবে। তাই তাদের মাঠমুখী করতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
একই সঙ্গে ফুলবাড়িয়াকে আরও সবুজ ও বাসযোগ্য করে তুলতে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। শুধু বৃক্ষরোপণ নয়, লাগানো গাছের পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।শমশের আলীর এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণরা। তাদের মতে, তরুণদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দিয়ে মাঠমুখী করা এবং একই সঙ্গে বৃক্ষরোপণে উৎসাহিত করার উদ্যোগ সমাজ ও পরিবেশ—দুই ক্ষেত্রেই ইতিবাচক ভূমিকা রাখবে।অনুষ্ঠানে সাবেক কমিশনার শামীম আহমেদ, বিএনপি নেতা মাহবুবুল আলম, এমদাদুল হক, ক্লাব সভাপতি লাল মিয়াসহ স্থানীয় বিএনপি ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।